মমতাজের বিরুদ্ধে আরো ৩ মামলা!

সংবাদ জমিন রিপোর্টঃ
জুলাই আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর তিনটি থানায় দায়ের হওয়া পৃথক তিন মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ চার জনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহে আলম মুরাদ ও নোয়াখালী কমান্ডেন্টের সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

শিরোনাম