ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্র দখল করে সব ব্যালট বাক্স ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের কেন্দ্র দখল ও ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় এক দুর্বৃত্ত।

গতকাল বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

শিরোনাম