বিশেষ প্রতিনিধিঃ
এনসিপির দুই নেতার ওপর হামলা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতি, দালাল চক্রের দৌরাত্ম্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করতে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ তিন জনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রবি নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও দলের জেলা সদস্য মোজাম্মেল হক, সমন্বয় কমিটির উপজেলা সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ ও আব্দুর রউফ। এর মধ্যে মোজাম্মেল হককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।