ময়মনসিংহে ডিসির বাসভবনের দেয়াল থেকে মুছে ফেলা হয়েছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহ প্রতিনিধিঃ
দেয়াল থেকে মুছে ফেলা হয়েছে জুলাই আন্দোলনের গ্রাফিতি। ময়মনসিংহের জেলা প্রশাসন ১৮ লাখ টাকা খরচ করে মুছে ফেলেছে জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সীমানা প্রাচীরে আঁকা রক্তাক্ত জুলাই চেতনার গ্রাফিতি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করার পর বিপ্লবী চেতনা ধরে রাখতে শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও আদালতসহ জেলা প্রশাসকের সরকারি বাসভবনের দেয়ালজুড়ে জুলাই চেতনার গ্রাফিতি অঙ্কন করেন। বিপ্লবী শিক্ষার্থীদের আঁকা সেই রক্তাক্ত জুলাই চেতনার গ্রাফিতি মুছে ফেলে নতুন করে সীমানা প্রাচীরের দেয়াল রঙ করা হয়েছে।

শিরোনাম