ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা,একাডেমিক কার্যক্রম বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার ফলে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাসে তল্লাশিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষের উত্তেজনার জেরে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। সোমবার রাতে কলেজ প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছেড়ে যেতে বলা হলেও বেলা ২টার দিকেও হল ছাড়তে দেখা যায় শিক্ষার্থীদের।

এরই মধ্যে সকালে কলেজের একাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিলের সভা করে ঘটনা তদন্তে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই কমিটিকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শিরোনাম