ময়মনসিংহ মেডিক্যালে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি:
মেডিক্যালে লাগা আগুন নিয়ন্ত্রণেএক ঘণ্টার চেষ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় হাসপাতালের নতুন ভবনের ছয় তলা শিশু ওয়ার্ডের স্টোরের বিছানাপত্র থেকে আগুনের সূত্রপাত হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টায় নতুন ভবনের ছয়তলার শিশু ওয়ার্ডের স্টোর থেকে ধোঁয়া বের হতে থাকে। ওয়ার্ডের লোকজন আগুন দেখে কর্তৃপক্ষকে জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা এসে বিকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শিরোনাম