ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর

সংবাদ জমিন রিপোর্ট:
ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর। রাজধানীর ডেমরার মিনি কক্সবাজার রোডে (ধার্মিকপাড়) সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর আনুমানিক সোয়া ৪টায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, আইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন তপু (২৫) এবং ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হাওলাদার বলেন, ‘সিটি করপোরেশনের ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর পর মোটরসাইকেলে থাকা গুরুতর আহত দুজনকে তাদের সঙ্গে থাকা অন্যরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় সিটি করপোরেশনের ময়লার গাড়িটিকে জব্দ করে থানায় রাখা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে।’

শিরোনাম