মসজিদের খতিবকে কুপিয়ে হ*ত্যা

ভোলা প্রতিনিধিঃ
মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা। ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ৯নং ওয়ার্ডের রাইস মিল এলাকায় মাওলানা এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে। তিনি ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

শিরোনাম