মসজিদে সভা করা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে মারামারি,আহত-১

বিশেষ প্রতিনিধি:
মসজিদে সভা করা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে মারামারি,আহত-১। জামালপুরের মেলান্দহ উপজেলায় মসজিদের ভেতরে সভা করাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাঁচপয়লা গ্রামে এ ঘটনা ঘটে।

মারামারিতে রবিউল ইসলাম নামে জামায়াতের এক নেতা আহত হয়েছেন। তিনি মাহমুদপুর ইউনিয়ন জামায়াতের সহসাধারণ সম্পাদক। তাঁকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রাতে মেলান্দহ উপজেলা শহরে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতা-কর্মীরা।

শিরোনাম