মহাখালীতে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন

সংবাদ জমিন রি‌পোর্ট:
হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন। রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩০ মিনিটে আগুন লাগার খবর আসে। মহাখালীর আমতলী এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছায় এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নির্বাপণ করে।

শিরোনাম