মহানবীকে নিয়ে কটূক্তি করায় বিশ্বজিৎ ২ দিনের রিমান্ডে

সংবাদ জমিন রিপোর্ট:
মহানবীকে নিয়ে কটূক্তি করায় বিশ্বজিৎ ২ দিনের রিমান্ডে। সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার ও বিভিন্ন আইডি দিয়ে কমেন্টে ধর্ম অবমাননার দায়ে বনানী থানার মামলায় তিতুমীর কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র বর্মনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজস্ট্রেট এস এম সেফাতুল্লাহ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

শিরোনাম