মহানবী (সা:)কে নিয়ে কটূক্তি নিয়ে ৪ মাজারে হামলা-আগুন

কুমিল্লা প্রতিনিধিঃ
মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি নিয়ে ৪ মাজারে হামলা-আগুন। কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কিছু বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে চার মাজারে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফেসবুক আইডি থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫২ মিনিটে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেন। এ ঘটনায় স্থানীয় ক্ষুব্ধ জনতা থানার সামনে জড়ো হয়ে পোস্টকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। বুধবার দুপুরে উপজেলার আসাদপুর গ্রামের ফকিরবাড়ি এলাকা থেকে পোস্টকারীকে গ্রেফতার করা হয়।

শিরোনাম