মহাসড়কের পাশে পড়ে থাকা লাগেজে মিললো পেট্রোলবোমা

বিশেষ প্রতিনিধিঃ
মহাসড়কের পাশে পড়ে থাকা লাগেজে মিললো পেট্রোলবোমা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে লাগেজভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতার উদ্দেশ্যে এসব পেট্রোলবোমা সেখানে রাখা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে এসব পেট্রোলবোমা উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকালে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোলবোমা বিস্ফোরকজাতীয় জিনিসপত্র উদ্ধার করা হয়। তখন তিন জনকে আটক করা হয়।

শিরোনাম