মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মহাসড়কে টহল দেওয়ার সময় ট্রাকের ধাক্কায় নাজমুল হক নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ভৈরব হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নাজমুল হক ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে।

এ ঘটনায় আরও একজন পুলিশ সদস্যসহ দুই জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজমুল হককে মৃত ঘোষণা করেন।

শিরোনাম