মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের,আহত-১০

বিশেষ প্রতিনিধিঃ
মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের,আহত-১০। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস এবং কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন নারী ও এক শিশু রয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

শিরোনাম