মহেশখালীতে ৩ পুলিশ গুলিবিদ্ধ,প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধিঃ
মহেশখালীতে ৩ পুলিশ গুলিবিদ্ধ,প্রধান আসামি গ্রেফতার। কক্সবাজারের মহেশখালীতে টহল টিমের ওপর সশস্ত্র হামলা চালিয়ে পুলিশের তিন সদস্যকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও একাধিক মামলার পলাতক আসামি আবু সৈয়দ (২৫) গ্রেফতার হয়েছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলা থেকে তাকে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ।

শিরোনাম