মাইকে ঘোষণা দিয়ে আখতার বললেন, এনসিপির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে

সংবাদ জমিন রিপোর্ট:
মাইকে ঘোষণা দিয়ে আখতার বললেন, এনসিপির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। তার দাবি, মাইকে ঘোষণা দিয়ে ধরে ধরে এনসিপির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের দুষছেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নিজের ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে এ অভিযোগ করেন আখতার।

ওই পোস্টে তিনি লেখেন, “বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।”

শিরোনাম