মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৫

নিজস্ব প্রতিনিধিঃ
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন।সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন নয়াখুররমখলা ও নাজিরেরগাওয়ের মধ্যে গাড়ী পার্কিং নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধের পাশপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেখা গেছে পথচারীসহ সাধারণ মানুষদের। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ও উভয়পক্ষের গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বাজারে গাড়ি পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে মহানগরীর ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সংলগ্ন নয়াখুররমখলা ও নাজিনেরগাওয়ের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষে জড়িয়েছে দুটি গ্রামের বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম