মাইকে ঘোষণা দিয়ে বিলের মাছ লুট করলো দুর্বৃত্তরা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
মাইকে ঘোষণা দিয়ে বিলের মাছ লুট করলো দুর্বৃত্তরা।সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার আটটি বিলের মাছ লুট করে নিয়ে গেছে স্থানীয় হাজারো লোকজন। মাইকে ঘোষণা দিয়ে এসব মাছ লুট করে নিয়ে যাওয়া হয়। গত পাঁচ দিনে দুই উপজেলার আটটি বিলের মাছ লুট করা হয়েছে। ইজারাদারদের দাবি, বিলগুলো থেকে অন্তত সাত কোটি টাকার মাছ লুট হয়েছে।

সবশেষ মঙ্গলবার শাল্লা উপজেলার কাশীপুর শতোয়া বিলের মাছ লুট করে নেওয়া হয়। স্থানীয় লোকজন জানান, বিলের মাছ লুটের ঘোষণা দিয়ে আগের দিন আশপাশের এলাকায় মাইকিং করা হয়।

উল্লেখ্য,এসব বিল আওয়ামীলীগ জোর করে ভোগ দখল করে আসছিল।

শিরোনাম