মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত মেহেরপুরের মাহিয়া তাসনিমের লাশ দাফন সম্পন্ন

সংবাদ জমিন রিপোর্টঃ
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত মেহেরপুরের মাহিয়া তাসনিমের লাশ দাফন সম্পন্ন।মধ্যরাত থেকে হাজারো মানুষের অপেক্ষা। কখন আসবে সাইরেন বাজানো সেই লাশবাহী অ্যাম্বুলেন্স। যেখানে আছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিমের মরদেহ। সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয় সে। তিন দিন চিকিৎসাধীন থেকে অবশেষে পরপারে পাড়ি জমায় ওই কিশোরী।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী জয়পুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাহিয়া তাসনিমের দাফনকার্য সম্পন্ন হয়।

শিরোনাম