মাইলস্টোন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের আসামী গ্রেফতার হতে না হতেই জামিন

সংবাদ জমিন রিপোর্টঃ
যৌন নিপীড়নের আসামী গ্রেফতার হতে না হতেই জামিন। ফার্মেসিতে ওষুধ আনতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। এরপর আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের দুই দিন পর আসামির জামিন মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এ জামিন মঞ্জুর করেন। অভিযুক্ত আসামির নাম তানভীর সিদ্দিকী।

শিরোনাম