মাগুরায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো নিরীহ এক ব্যক্তিকে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো নিরীহ এক ব্যক্তিকে। মাগুরার মহম্মদপুর উপজেলায় চুরির অভিযোগে একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে তাকে পিটিয়ে আহত করা হয়। নিহত মো. ইসরাফিল (৪০) উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দা একরামুলের বাড়ি থেকে তিনটি মোবাইল ও টাকা চুরি হয়। ওই ঘটনায় ইসরাফিলকে অভিযুক্ত করে স্থানীয় লোকজন পিটুনি দেন। পরে হাসপাতালে মৃত্যু হয়। তার বিরুদ্ধে আগে কয়েকটি চুরির অভিযোগ থাকলেও কোনও মামলা নেই। এ ঘটনায় তার পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম