মাছ খাওয়ার অপরাধে বিড়ালকে গলা কেটে হত্যা করায় থানায় অভিযোগ,এলাকায় চাঞ্চল্য

বিশেষ প্রতিবেদকঃ
মাছ খাওয়ার অপরাধে বিড়ালকে গলা কেটে হত্যা করায় থানায় অভিযোগ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল বুধবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত নারীর নাম বুলবুলি বেগম (২৬)। তিনি একই উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন।

শিরোনাম