মাজারের খাদেমকে কুপিয়ে জখম, সোলেমান লেংটার মেলা বন্ধের নির্দেশ দিলো প্রশাসন

চাঁদপুর প্রতিনিধি:
মাজারের খাদেমকে কুপিয়ে জখম, সোলেমান লেংটার মেলা বন্ধের নির্দেশ দিলো প্রশাসন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকার বদরপুরে শুরু হওয়া হযরত শাহ সোলেমান লেংটার মেলা বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। প্রশাসন থেকে অনুমোদন দেওয়া হয়নি এমন অভিযোগে বুধবার (০১ এপ্রিল) বিকাল থেকে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর আগে নির্ধারিত সময়ের একদিন আগেই সোমবার (৩০ মার্চ) থেকে মেলার কার্যক্রম শুরু হয়েছিল। মঙ্গলবার উদ্বোধনের দিনই মাদককে কেন্দ্র করে মেলায় দুই পক্ষের সংঘর্ষে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এর মধ্যে মেলা বন্ধের আদেশ এলো।

বুধবার রাতে মেলা বন্ধের তথ্য জানিয়েছেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জবীর হুসাইন সানীব। তিনি বলেন, ‌‘প্রশাসন থেকে মেলার কোনও অনুমোদন নেওয়া হয়নি। তাই আজকের মধ্যেই মেলার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মেলা বন্ধের জন্য ওই এলাকায় মাইকিং করা হয়েছে।’

শিরোনাম