মাজারের পুকুরে ফিরতে ছটফট করছে কুমিরটি সেই কুমিরটি

খুলনা প্রতিনিধি:
মাজারের পুকুরে ফিরতে ছটফট করছে কুমিরটি সেই কুমিরটি। মানুষ ও কুমিরের নিরাপত্তা নিশ্চিত হলে বাগেরহাটের সেই কুমির আবার ফিরতে পারে খানজাহান আলীর মাজারের দীঘিতে। মাজার কমিটিকে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় ডিএফও নির্মল কুমার পাল এ কথা বলেছেন।

তিনি বলেন, মাজার কমিটির সিদ্ধান্তেই আমরা কুমির ধরে খুলনায় এনে রেসকিউ সেন্টারে রেখেছি। এখানে গত ১৯ দিন ধরে কুমিরটি কোনও খাবার গ্রহণ করেনি। ১৯ দিন অভুক্ত থাকা কুমিরের জন্য স্বাভাবিক। এ প্রাণীর থাকা আরও দীর্ঘ হয়ে থাকে। খুলনা রেসকিউ সেন্টারে আগেও পাঁচটি কুমির রাখা হয়েছিল। সেগুলোও এমন অভুক্ত ছিল। মানুষকে যেমন শরীরের তাপমাত্রা ঠিক রাখতে নিয়মিত খাবার গ্রহণ করতে হয়। সরীসৃপ জাতীয় প্রাণীর তাপমাত্রা খাবার থেকে নয়, পরিবেশ থেকে নিয়ন্ত্রিত হয়। তাই এদের খাবার নিয়মিত হওয়া জরুরি নয়।

শিরোনাম