মাদক কারবারির ছুরিকাঘাতে গুরুতর আহত হলো এক যুবক

সংবাদ জমিন ডেস্কঃ
মাদক কারবারির ছুরিকাঘাতে গুরুতর আহত হলো এক যুবক। রাজধানীর মিরপুরের পল্লবীতে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে মো. সাগর (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি একটি দোকানের কর্মচারী। বুধবার (২২ অক্টোবর) রাতে পল্লবীর বিহারীক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের স্বজনেরা জানিয়েছেন, বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন সাগর। এ সময় তিনি মিল্লাদ ক্যাম্পে তার বোনের বাসার সামনে মাদক বেচাকেনা করতে দেখেন। সাগর এ ঘটনার প্রতিবাদ জানান। এ সময় মাদকবিক্রেতা জনি তার পেটে ছুরিকাঘাত করেন। এ ব্যাপরে মামলার প্রস্তুতি চলছে।

শিরোনাম