মাদক ব্যবসা নিয়ে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত-১

কিশোরগঞ্জ প্রতিনিধঃ
মাদক ব্যবসা নিয়ে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত-১। কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন,জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। তবে ওই ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করা হয়েছে।

শিরোনাম