মাদারীপুর নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় মিজান শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নুরুল আমিন ওরফে শামীম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিজান শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে। গ্রেপ্তার নুরুল শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের গোমস্তাকান্দি এলাকার হাসেম শেখের ছেলে। তাকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করা হয়। এ বাপারে মামলা হয়েছে।

শিরোনাম