মাদারীপুর-১ আসনে বিএনপি নেতা কামাল জামানের মনোনয়ন স্থগিতের প্রতিবাদ, মিছিল-সমাবেশ

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি নেতা কামাল জামানের মনোনয়ন স্থগিতের প্রতিবাদ, মিছিল-সমাবেশ। মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে জনসভা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শিবচরে উপজেলার হাতির মাঠে এ জনসভা হয়।

বিকেল চারটা থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডগুলো থেকে দলে দলে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন। এ সময় ঢাকঢোল বাজিয়ে ব্যানার–ফ্যাস্টুন হাতে নিয়ে কামাল জামানের অনুসারী নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

শিরোনাম