মাদ্রাসায় ঘুমন্ত ছাত্রকে গলা কেটে হত্যা,আটক-১

বিশেষ প্রতিনিধিঃ
মাদ্রাসায় ঘুমন্ত ছাত্রকে গলা কেটে হত্যা,আটক-১। নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত আরেক ছাত্রকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম। তিনি জানান, রবিবার দিবাগত রাতের কোনও এক সময় উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম নাজিম উদ্দিন (১৩)। সে উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্লার ছেলে। অপরদিকে, অভিযুক্ত আবু সায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম