মাদ্রাসা ছাত্রকে বলাৎকার,শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিশেষ প্রতিনিধিঃ
মাদ্রাসা ছাত্রকে বলাৎকার,শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। গাজীপুরের শ্রীপুরে শিশুশিক্ষার্থীকে (১২) বলাৎকারের অভিযোগে মহসিন (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা শ্রীপুর থানায় মামলা করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মহসিন নেত্রকোনার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠাবে পুলিশ।

শিরোনাম