মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২,আহত-১

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন।আহত হয়েছে আরো ১ জন। আহত ঐ ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জানা গেছে,শুক্রবার(৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাগাইলের নাগরপুর উপজেলা চাষাভাদ্রা গ্রামের ময়নাল মন্ডলের ছেলে সুজন মন্ডল (২০),একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০) ও একই উপজেলার জাকির হোসেনের ছেলে মারুফ হোসেন (২১) তিন বন্ধু মিলে ঘুরতে বের হন।

পথিমধ্যে তাদের মোটরসাইকেলটি টাঙ্গাগাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ঘিওর নতুন ব্রিজ মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুজন মণ্ডল (২০) ও সোহান (২০) প্রাণ হারায়। গুরুতর আহত হয় অপর বন্ধু মারুফ হোসেন (২১)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শিরোনাম