মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশ
নিজস্ব প্রতিনিধিঃ
তেওতা জমিদার বাড়ি সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংস্কৃতি মন্ত্রণালয় সচিব, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে ৬০ দিনের মধ্যে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালককে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৪ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।