মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুকে ঘিরে তোলপাড় চলছে।
রোববার (২৫ জানুয়ারি সকালের দিকে বাস স্ট্যান্ড এলাকায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত মোঃ মহিদুর মোল্লা (২৮) মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালি গ্রামের বাসিন্দা মোঃ মুন্নাফ মোল্লার ছেলে। তিনি সাভারের একটি ইটভাটায় কাজ করতেন।।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহীন সাংবাদিকদের জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি বাস থেকে তার মরদেহ বাসস্ট্যান্ড এলাকায় ফেলে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।