মানিকগঞ্জে অবৈধ সাবান তৈরির কারখানায় অভিযান,জেল-জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরয়ে অবৈধ একটি সাবান কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় কারখানার মালিক মোনায়েম আহমেদকে দুই লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।মোনায়েম আহমেদ বাগ বানিয়াজুড়ীর মোন্নাফ আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ নকল সাবান উৎপাদন করছিলেন।
জানা গেছে, মোনায়েম স্থানীয় মো: সিরাজুল ইসলাম খানের বাসা ভাড়া নিয়ে অবৈধভাবে সাবান উৎপাদন করে বাজারে সরবরাহ করে আসছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র্যাব গোপন সংবাদের ভিত্তিতে ঐ কারখানায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় তাকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করে। এ সময় বিপুল পরিমাণ নকল সাবান ও কাঁচামাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং সিলগালা করা হয়েছে।