মানিকগঞ্জে অশ্লীল ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইলের চেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি:
অশ্লীল ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইলের চেষ্টা। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরী বাউল বাজার গ্রামে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের চেষ্টা, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি স্পর্শকাতর ও তদন্তাধীন হওয়ায় সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশ করা হলো না।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকজন যুবক তার বাড়ির গোসলখানার পেছনের দিক দিয়ে প্রবেশ করে তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে আক্রমণ এবং হত্যার চেষ্টাও করা হয় বলে তিনি অভিযোগ করেন।

ওই গৃহবধূ আরও অভিযোগ করেন, অভিযুক্তরা গোপনে তার একটি আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরিস্থিতির একপর্যায়ে তিনি প্রাণভয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন। পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

শিরোনাম