মানিকগঞ্জ প্রতিনিধি:
“মানবতা ও সামাজিকতার মেল বন্ধন যাদের হৃদয়ে তারা কি থেমে থাকতে পারে, অবশ্যই না” এই শ্লোগোনকে সামনে রেখে মানিকগঞ্জের আলোকিত বন্ধু সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্ধুদের ভালোবাসার মেলবন্ধনকে আরো মজবুত করতে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট, অরঙ্গবাদ শাখা, মানিকগঞ্জে উপস্থিত হয়েছিল আলোকিত ৯৩ বন্ধুরা। শুধু তাই নয়,ঐ ইফতার মাহফিলে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের করানো হয় ইফতার। যা ইফতার মাহফিলকে করে তুলে আরো প্রাণবন্ত।
শুক্রবার(৬ মার্চ)ভালবাসার টানে পবিত্র ইফতার মাহফিলে বাংলাদেশের দূরদূরান্ত থেকে সবাই উপস্থিত হয়েছিল শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট, মানিকগঞ্জে। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার জন্য। বিনি সুতার মালাকে আরো বেশি সৌন্দর্য্যমন্ডিত করেছে আলোকিত ৯৩’এর প্রবাসী বন্ধু। বন্ধুদের ভালবাসায় মুগ্ধ হন সববন্ধু। এ যেন অন্ধকারে থেকে আলোর পথের হাতছনি। নামে নয়, বাস্তবতার কাজে বিশ্বাসী আলোকিত ৯৩ বন্ধুরা। মানবতা ও সামাজিক কাজে বদ্ধপরিকর আলোকিত ৯৩ বন্ধুরা। অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আলোকিত ৯৩ বন্ধুদের একমাত্র লক্ষ্য। যা ৯৩ বন্ধুদের অনন্ত আকাঙ্খারই বাস্তবায়ন বলা চলে।