মানিকগঞ্জে আহত জুলাই যোদ্ধা মামলা করে বিপাকে,এনসিপি নেতাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে আহত জুলাই যোদ্ধা মামলা করে বিপাক।এনসিপি নেতাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে
জুলাই গণঅভ্যুত্থানে আহত মো. সাদিকুল ইসলাম রাব্বি নামের এক ব্যক্তি। এ ব্যাপারে রাব্বি এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিকট লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে রাব্বি উল্লেখ করেন, এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার ও যুগ্ম সমন্বয়কারী এএইচএম মাহফুজ মামলার ৫৯ নম্বর আসামি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মতিনের নামসহ বিভিন্ন নাম বাদ না দেওয়ায় তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া তার চিকিৎসার কথা বলে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করা হলেও তা তার কাছে পৌঁছায়নি বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।

শিরোনাম