মানিকগঞ্জে ইলিশ পরিবহনের সময় ৩ জন আটক,উদ্ধারকৃত ইলিশ দেয়া হলো শিশু পল্লী ও এতিমখানায়

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে ইলিশ পরিহনের অভিযোগে তিনজনকে আটক করেছে মৎস্য বিভাগ। আটকৃতদের মধ্যে এক নারীও ছিল।তবে ঐ নারীকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ জেলা মৎস্য অফিসের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে জেলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় এক ছাত্র, সেলফি পরিবহনের এক বাস হেলপার এবং এক নারীকে আটক করা হয়। পরে নারীকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ উঠে

পরে আটক পুরুষ দুইজনকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন। পরে জব্দ করা ইলিশ মাছগুলো শিশু পল্লী ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নারীকে ছেড়ে দেয়ার বিষয়ে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ওই নারীর কাছ থেকে ইলিশ মাছ রেখে দেওয়া হয়েছে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

শিরোনাম