মানিকগঞ্জে একই পরিবারের ৩ লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
একই পরিবারের ৩ লাশ উদ্ধার করেছে পুরিশ। মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় কবি মহিদুর রহমান সড়কের একটি বাসা থেকে এক প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে বিষের ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইট) পাওয়া গেছে।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘দাম্পত্য কলহের জের ধরে দুই সন্তানকে হত্যার পর প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতরা হলেন,মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭) এবং তার শিশু ছেলে আলভী (৭) ও দুই বছরের কন্যা সায়মা আক্তার। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম