মানিকগঞ্জে এবার মাকে হত্যার অভিযোগ পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে,গ্রেফতার-৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় বউ ও ছেলের বিরুদ্ধে এবার মাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নানামুখী গুঞ্জণ শুরু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নিহত লক্ষ্মী রাজবংশীর বড় ছেলে রঞ্জিত রাজবংশী, পুত্রবধূ পার্বতী রানী রাজবংশী এবং নাতি পিয়াস রাজবংশী।

সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকার একটি ডোবা থেকে লক্ষ্মী রাজবংশীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে অসুস্থ্য মাকে শ্বাসরাধে হত্যা করে ডোবায় ফেলে দেয়া হয়েছে। পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম