মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস সেলিম আটক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএসক সেলিমমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এপিএসের আটকের খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যক্তিগত সহকারী (এপিএস) আমিনুর রহমান সেলিমকে (৬৩)কে বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের নিজ বাসভবন থেকে আটক করে। সেলিম সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের মৃত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিরোনাম