মানিকগঞ্জে কালিগঙ্গা নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে কালিগঙ্গা নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সামিয়া ইসলামের লাশ পাওয়া গেছে কালিগঙ্গা নদীতে। সোমবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার কুশেরচর এলাকায় কালিগঙ্গা নদী থেকে পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে। জানা গেছে, শনিবার দুপুরে বাড়ি থেকে কোচিং করার জন্য বের হয় সামিয়া। বিকালে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া কোচিংয়ে আসেনি। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি।
২ দিন পর তার লাশ উদ্ধার করা হয় কালিগঙ্গা নদী থেকে পুলিশ সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটি উদ্ঘাটনে কাজ চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।