মানিকগঞ্জে গলায় কলা আটকে ১ শিশুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে গলায় কলা আটকে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে ঐ পরিবারে এখনও চলছে ক্রন্দনের মাতম।

জানা গেছে,বুধবার (৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার মহাদেবপুর এলাকার সুজন মিয়ার একমাত্র সন্তান ইব্রাহীম(২)নানীর কাছ থেকে একটি কলা চেয়ে নেয়। কলাটি খাওয়ার সময় হঠাৎ করে সেটি তার গলায় আটকে যায়। গলায় আটকে থাকা কলাটি বের করার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। পরে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম