মানিকগঞ্জে চকলেটের প্রলোভনে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ,লম্পট গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওরে চকলেটের প্রলোভনে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত ইমাম হোসেন (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বুধবার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে,গত মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলা বড়টিয়া গ্রামে এক ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ইমাম হোসেন নামের এক ব্যক্তি চকলেটের প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে সন্ধ্যার দিকে স্থানীয় জনতা অভিযুক্ত ইমাম হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম