মানিকগঞ্জে চুরির ঘটনায় কথিক ৫ সাংবাদিক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস কক্ষ থেকে টাকাসহ ব্যাগ চুরির ঘটনায় কথিক ৫ সাংবাদিক গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ বাহাউদ্দিন এর অফিসকক্ষ থেকে। ব্যাগে রাখা ৪০ হাজার টাকাসহ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকার হারুন অর রশিদ, বজলুর রহমান, শামীম হোসেন ও সাইফুল ইসলাম। এরা সবাই বিভিন্ন পত্রিকায় সাংবাদিক পরিচিত দিয়ে তত্ত্বাবধায়কের রূমে প্রবেশ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

শিরোনাম