মানিকগঞ্জে ছাত্রকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পাকড়াও করেছে পুলিশ।

জানা গেছে, মানিকগঞ্জ সদর থানার পৌর এলাকার জামিয়া আরাবিয়া সিদ্দিকা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম(৩৭) ঐ মাদ্রাসার জৈনক ছাত্রকে বলাৎকার করে।রফিকুলের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়।এ ঘটনা ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়।বুধবার(১৯ মার্চ)রাত ১২টার দিকে রফিকুল ইসলাম নামের ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করে।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম