মানিকগঞ্জে জমি লিখে না দেয়ায় কন্যার হাতে পিতা খুন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় কন্যা হাবেজা খাতুনকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত কন্যাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

জানা গেছে, উপজেলার আলোকদিয়া চরের সত্তরোর্ধ্ব ময়ান শেখ তার স্থাবর সম্পত্তি ছেলে মেয়েদের মাঝে লিখে দিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামে বসবাস করছিলেন। এ বাড়িতে স্বামী পরিত্যক্তা তার মেয়ে হাবেজা তার সঙ্গে বসবাস করেন। পাবনার সুজানগরে ময়ান শেখের নামে থাকা ১৬ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি ইতিমধ্যে হাবেজার নামে লিখে দেন ময়ান।বাকি চার শতাংশ লিখে না দেয়ায় পিতাকে কাঠের চেলা দিয়ে পিটিয়ে হত্যা করে কন্যা হাবেজা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, হাবেজাকে গ্রেফতার করা হয়েছে। লাশ মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম