মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা,আটক-১
মানিকগঞ্জ প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা,আটক-১। মানিকগঞ্জ সদর উপজেলায় বসতঘরের কক্ষ দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় বজলুর রহমান খান (৫৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দিঘী ইউনিয়নের নতুন বসতি এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিহতের ছেলে সাকিবুর রহমান খান ওরফে সাকিব বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
আসামিরা হলেন- ১। তৌহিদ খান (৩২), পিতা-জিয়াউর রহমান খান ওরফে চারু, ২। জিয়াউর রহমান খান ওরফে চারু (৬০), ৩। মোঃ হাবিল খান (৫২), উভয় পিতা-মৃত রেজাউর রহমান খান, ৪। পিয়াস খান (৩৮), পিতা-রশিদুর রহমান খান পিয়ারা, ৫। রশিদুর রহমান খান পিয়ারা (৬২), পিতা- মৃত রেজাউর রহমান খান, ৬। হাসিব খান (৩০), পিতা- রশিদুর রহমান পিয়ারা, ৭। রুবেল খান (৩৮), পিতা-মজিবুর রহমান খান ওরফে লাবু, ৮। আল আমিন খান (৩২), পিতা-মৃত হাবিবুর রহমান খান, ৯। রাকিবুর রহমান খান (৩২), পিতা- মজিবুর রহমান খান ওরফে লাবু, ১০। রুবি বেগম (৫৮), স্বামী- মজিবুর রহমান খান ওরফে লাবু, ১১। ছালমা খানম (৩৫), স্বামী-মোঃ হাবিল খান, ১২। মাছুমা খানম (৪৫), স্বামী- জিয়াউর রহমান খান ওরফে চারু। তারা সবাই দিঘী ইউনিয়নের নতুন বসতি এলাকার বাসিন্দা।