মানিকগঞ্জে জুলাইযোদ্ধার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ এনসিপির

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে জুলাইযোদ্ধার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ এনসিপির।টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের জামিনে মুক্তি ও মামলা থেকে অব্যাহতির জন্য আদালতে হলফনামা দাখিল করেছেন মানিকগঞ্জের জুলাইযোদ্ধা সাদিকুল ইসলাম রাব্বি। অভিযোগ উঠেছে,তিনি এসব করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদার ও যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজের লিখিত বক্তব্যে এই অভিযোগ তুলে ধরা হয়। অভিযেগে আরো উল্লেখ করা হয়,রাব্বি জোলাই যোদ্ধা হয়ে কিভাবে এসব করছেন,তা নিয়ে প্রশ্ন উঠেছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয় ঐ সংবাদ সম্মেলনে।

শিরোনাম